পুবের কলম ওয়েব ডেস্কঃ রবিবার সকালে গ্রুপ ‘জে’র ম্যাচে আর্জেন্টিনা খেলতে নামছে জর্ডনের বিরুদ্ধে। পরপর দুটি ম্যাচ জিতে লিওনেল মেসিরা নক আউটে উঠে গিয়েছে। এখন তাদের সামনে লক্ষ্য, জর্ডনকে হারিয়ে গ্রুপে জয়ের হ্যাটট্রিক করা। দুটি ম্যাচে একটি হ্যাটট্রিক সহ মোটঁ পাঁচটি গোল করে দলকে নক আউটে তুলে দেওয়ার পরে, আর্জেন্টাইন অধিনায়ককে রবিবার বিশ্রাম দেওযাûর চিন্তা ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। নিয়মরক্ষার ম্যাচে আরও দু’একজনকে বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চকে ঝালিয়ে নিতে পারেন কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বে দুটি ম্যাচ হেরে বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে জর্ডন। তবে গ্রুপ পর্বে নিজেদের প্রথম পয়েন্ট তোলার জন্য এবং বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভালো খেলার জন্য মরিয়া থাকবে তারা।
নক আউটের কথা ভেবে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির। তিনি বলছেন, ‘সব ফুটবলারকে সুূযোগ দেওয়ার ভাবনা রয়েছে। আমার মতে, সকলের সুযোগ পাওয়া উচিৎ। জর্ডন ম্যাচে সেই সুযোগ রয়েছে।’ কোচ মেসির নাম না বললেও, জল্পনা রয়েছে জর্ডনের বিরুদ্ধে অধিনায়ককে বিশ্রাম দেওয়া হবে। নক আউটে তরতাজা মেসিকে পাওয়ার লক্ষ্যে এই চিন্তাভাবনা। এমনিতেই আমেরিকার গরমে খেলতে ফুটবলারদের কষ্ট হচ্ছে।
ফলে শারীরিক ধকল সামলানোটাও গুরুত্বপূর্ণ।আরও পড়ুন:
মেসির পরিবর্তে খেলানো হতে পারে তরুণ স্ট্রাইকার নিকোলাস পাজকে। জুলিয়ান আলভারেজ, লিয়োনার্র্দো পারেদেসরাও বেশিক্ষন মাঠে থাকতে পারেন। তাঁদের ম্যাচ ফিট করতে চাইছেন স্কালোনি। আগের ম্যাচে চোট পাওয়া ক্রিশ্চিয়ানো রোমেûরোকেও বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর বদলে শুরু থেকে খেলতে পারেন নিকোলাস ওটামেন্ডি। গোলপোষ্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজের জায়গা ধরে রাখার সম্ভবনা বেশি।
লো সেলসো এবং ফাকুন্দো মেদিনোর মতো খেলোয়াড়েরা হয়তো বেশি সময় খেলার সুযোগ পাবেন। এখানে একটি ব্যাপার অবশ্য লক্ষ্যণীয়, দুটি ম্যাচে পাঁচ গোল করে মেসি রয়েছেন এক নম্বরে। তাঁকে কী গোলসংখ্যা বাড়ানোর সুযোগ দেবেন না স্কালোনি? আর মেসি যদি নিজেই চান খেলতে, তা হলে তখন কী হবে, সেটাও ভাবার বিষয়। এটাও ঠিক যে, ’রোটেশন’ সত্ত্বেও আর্জেন্টিনার খেলায় তীব্রতা খুব একটা কমে না।আরও পড়ুন:
এই ম্যাচ জর্ডন ডিফেন্সকে শক্তপোক্ত করে প্রতি আক্রমঃণ নির্ভর ফুটবল খেলবে। গোলের জন্য তারা তাকিয়ে থাকবে মুসা আল তামারির দিকে। শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়দের তারা চমকে দিতে পারে কিনা, সেটা দেখার বিষয়।