পুবের কলম ওয়েব ডেস্কঃ ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস ডিআর কঙ্গোর। গ্রুপ - ‘কে’র শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে এই প্রথমবার তারা বিশ্বকাপের নকআউটে পৌঁছনোর কৃতিত্ব অর্জন করল।
আরও পড়ুন:
১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে তিনটি ম্যাচেই হেরেছিল কঙ্গো। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালকে ১-১ গোলে আটকে দিয়ে চমক দিয়েছিল তারা। দুর্দান্ত লড়ে কলম্বিয়ার কাছে হার ১-০ গোলে।
এদিন উজবেকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল। যদিও ম্যাচের ১০ মিনিটে এলডর শোমুরোদভের গোলে এগিয়ে গিয়েছিল উজবেকিস্তান। ৬৮ মিনিটে ইউয়ান উইসা পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। ১০ মিনিট পর ফিস্তন মায়েলে গোল করে কঙ্গোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচে ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন উইসা।