আলজেরিয়ার বিপক্ষে ৩-৩ গোলের রুদ্ধশ্বাস ড্রয়ের পর ফের মাথাচাড়া দিয়েছে ‘পাতানো ম্যাচ’-এর বিতর্ক। এই ফলের জেরে অস্ট্রিয়া গ্রুপের রানার্স-আপ এবং আলজেরিয়া সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়। ফলে ইরানের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়। এরপরই সামাজিক মাধ্যমে দুই দলের বিরুদ্ধে গোপন সমঝোতার অভিযোগ ওঠে।
আরও পড়ুন:
তবে এমন অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক।
তাঁর দাবি, ম্যাচের শেষ কয়েক মিনিটের নাটকীয় ঘটনাই প্রমাণ করে যে কোনো ধরনের আঁতাতের প্রশ্নই ওঠে না।আরও পড়ুন:
রাংনিক বলেন, “যে ম্যাচ ৩-৩ গোলে শেষ হয়, বিশেষ করে শেষ ৯০ সেকেন্ডে এত নাটকীয় মোড় নেয়, তাকে কেউ কীভাবে আগে থেকে ঠিক করা ম্যাচ বলতে পারে? এটা সম্পূর্ণ হাস্যকর।”
আরও পড়ুন:
ম্যাচের অতিরিক্ত সময়ে নাটকীয়তার চূড়ান্ত দেখা যায়। ৯৩ মিনিটে আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।
কিন্তু মুহূর্ত পরই বদলি খেলোয়াড় সাশা কালাইজিচ গোল করে অস্ট্রিয়াকে সমতায় ফেরান।আরও পড়ুন:
৬৭ বছর বয়সী রাংনিক বলেন, “প্রায় ৪০ বছর ধরে কোচিং করছি, কিন্তু এত নাটকীয় ম্যাচ খুব কমই দেখেছি। সবাই যেখানে নিরস ০-০ বা ১-১ ড্রয়ের অপেক্ষা করছিল, সেখানে ম্যাচ শেষ হলো ৩-৩ ব্যবধানে। ড্রেসিংরুমে এখন সবাই আনন্দে আত্মহারা।”
আরও পড়ুন:
তিনি আরও বলেন, “ম্যাচের শেষ ১৫ মিনিট যারা দেখেছেন, তারা জানেন দুই দলই জয়ের জন্য লড়ছিল।
কেউ শুধু ড্রয়ের জন্য খেলছিল—এমন কোনো ইঙ্গিত মাঠে দেখা যায়নি।”আরও পড়ুন:
এই ড্রয়ের ফলে ৪৪ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। আগামী ২ জুলাই শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন।
ঐতিহাসিক এই সাফল্যে আবেগাপ্লুত রাংনিক বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে কেউ আমাকে চিমটি কেটে বলুক—এটা সত্যিই ঘটেছে!”