পুবের কলম ওয়েব ডেস্কঃ নাবালিকা ক্রিকেটারকে যৌন নির্যাতনের দায়ে এক ক্রিকেট দলের কোচকে ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কেরলের একটি আদালত। পাশাপাশি অভিযুক্ত কোচকে একই সঙ্গে ৭৯ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এটা ওই কোচের বিরুদ্ধে দায়ের হওয়া তৃতীয় পকসো (প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স) মামলার রায়। জানা গিয়েছে, ওই কোচের নাম মনু এম। তার বিরুদ্ধে অভিযোগ, ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ নিয়ে তিনি ২০১৮ সালে এক নাবালিকা ছাত্রীকে একাধিকবার যৌন নির্যাতন করেন।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে তার বিরুদ্ধে পকসো আইন, তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়। মামলার শুনানি শেষে কেরলের বিশেষ পকসো আদালত তাকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করে ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি আদালত জানিয়েছে, বিভিন্ন ধারায় দেওয়া সাজাগুলি একসঙ্গে কার্যকর হবে। ফলে আইন অনুযায়ী তাকে কার্যকরভাবে ২০ বছর জেলে কাটাতে হবে। এই সাজা তার আগের দুটি মামলার সাজা শেষ হওয়ার পর কার্যকর হবে।নাবালিকা ক্রিকেটারকে যৌন নির্যাতনের দায়ে কোচের ৪৭ বছরের জেল দিল আদালত
নাবালিকা ক্রিকেটারকে যৌন নির্যাতনের দায়ে এক ক্রিকেট দলের কোচকে ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কেরলের একটি আদালত। পাশাপাশি অভিযুক্ত কোচকে একই সঙ্গে ৭৯ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আসলাম হোসেন
প্রকাশিত:
২৯ জুন ২০২৬, ১৮:১৫
আরও খবর
চেক বাউন্স মামলায় অভিনেতা রাজপাল যাদবের ৩ মাসের জেল, দিতে হবে জরিমানাও
কোনও বন্দিকে প্যারোল, অস্থায়ী মুক্তি দেওয়া যাবে না, ভোটের আগে জেলগুলিতে কড়া নজরদারির নির্দেশ কমিশনের
শারীরিক অবস্থার অবনতি তিহারে বন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রাশিদের
তবরেজ মামলায় অভিযুক্তদের ১০ বছরের জেল
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র