আমজনতা উন্নয়ন পার্টির একমাত্র বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দ্রুত পদক্ষেপ করল পুলিশ। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া অবস্থান নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে হুমায়ুন কবীরের জনসভার দুই আয়োজককে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আমিনুল শেখ ও গোলাম মোস্তাফা। তাঁদের রেজিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার তাঁদের বহরমপুর জেলা আদালতে পেশ করা হবে।আরও পড়ুন:
তদন্তকারীদের দাবি, গোলাম মোস্তাফাই রেজিনগরের কাশীপুর এলাকায় ওই জনসভার আয়োজনের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন। তিনি কাশীপুরের বাসিন্দা। অন্যদিকে, আমিনুল শেখের বাড়ি লোকনাথপুর গ্রামে।
পুলিশের অভিযোগ, যে সভায় উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছিল, তার আয়োজনের সঙ্গে দু'জনই সরাসরি যুক্ত ছিলেন।আরও পড়ুন:
সোমবার বিধানসভায় বিষয়টি উত্থাপিত হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে বলেন, ‘‘যারা ওই সভার আয়োজন করেছে, আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তারপর আপনার কাছে পৌঁছব। এটাই আপনার শেষ মন্তব্য। এ ধরনের বেপরোয়া মন্তব্য আর বরদাস্ত করা হবে না।’’
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই অভিযানে নামে পুলিশ এবং সভার দুই আয়োজককে গ্রেপ্তার করে।