পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কি বড় ধরনের কোনও রদবদল হতে চলেছে? গত কয়েকদিন ধরেই চলছে এই জল্পনা। তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে, এই জল্পন সত্যি হতে চলেছে আগামী মাসের শুরুতে। শোনা যাচ্ছে, নিট কেলেঙ্কারির জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জোরদার হয়েছে। তাঁর পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধীরা।

এই অবস্থায় ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে বলেই জোর জল্পনা শুরু হয়েছে। 

বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পরিবর্তে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর অর্থমন্ত্রকের দায়িত্ব পেতে পারেন পীযূষ গোয়েল। যদিও এখনও সরকারের তরফে এই ধরনের কোনও মন্তব্য সামনে আসেনি। তবে রাজনৈতিক মহলে এনিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগে অতীতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার দুবছর পর মন্ত্রিসভায় রদবদল হয়। তাছাড়া, নিতীন নবীন বিজেপির সভাপতি হওয়ার পরে এখনও তাঁর টিম তৈরি হয়নি। ফলে রাজনৈতিক মহলের একাংশের মতে, মন্ত্রিসভার রদবদল হবে সাংগঠনিক রদবদলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে মনে করা হচ্ছে, মন্ত্রিসভায় নতুন মুখ উঠে আসতে পারে। সেক্ষেত্রে কিছু পূর্ণ নেতাকেও ছুটি দেওয়া হতে পারে।
 

এদকে, শিক্ষামন্ত্রীর পাশাপাশি নীতীন গড়করিকেও পরিবহণ মন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। আপ থেকে পদ্ম শিবিরে যোগ দেওয়া রাঘব চাড্ডা, প্রাক্তন আরবিআই শক্তিকান্ত দাসকে মন্ত্রীসভায় যুক্ত করা হতে পারে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও দেওয়া হতে পারে বড় দায়িত্ব। সেই সঙ্গেই অনুরাগ ঠাকুরও নতুন মন্ত্রক পেতে পারে পারেন বলে গুঞ্জন। তবে বলে রাখা ভালো এখনও কেন্দ্রের তরফে এবিষয়ে কিছু জানানো হয়নি। ফলে এই সবকিছুই এখন জল্পনার পর্যায়েই আছে।