আবারও শিরোনামে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে। এবার পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখলেন তিনি। আগামী ২০ জুন দিল্লির যন্তর মন্তরে দলের দ্বিতীয় দফার বিক্ষোভ কর্মসূচির আগে এই চিঠি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন:
চিঠিতে অভিজিৎ দাবি করেছেন, সাম্প্রতিক পরীক্ষাব্যবস্থা ঘিরে অনিশ্চয়তা ও প্রশ্নফাঁসের অভিযোগের জেরে একাধিক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে মৃত শিক্ষার্থীদের পরিবারকে এককালীন ১ কোটি টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
একইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিও পুনর্ব্যক্ত করেছেন সিজেপি প্রধান। তাঁর অভিযোগ, পরীক্ষায় অনিয়ম এবং নিয়োগ সংক্রান্ত বিতর্কে শিক্ষার্থীদের মধ্যে তীব্র মানসিক চাপ তৈরি হয়েছে, যার জন্য দায় এড়ানো যায় না।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০ জুন দিল্লির যন্তর মন্তরে সিজেপির দ্বিতীয় বৃহৎ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ৬ জুনও দিল্লিতে শতাধিক শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়েছিলেন। সেই আন্দোলনের অন্যতম প্রধান দাবিও ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ।