পুবের কলম ওয়েব ডেস্ক: এবারের বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে ড্র দিয়েই অভিযান শুরু করেছে ব্রাজিল। সেখানে আন্তর্জাতিক ফুটবলে তাদের চিরপ্রতিদ্বন্দি ্ব আর্জেন্টিনা প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে। শুধু জয় তুলে নেওয়া নয়, ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোলের হ্যাটট্রিক করতে দেখা গিয়েছে লিওনেল মেসিকে। ঠিক তখনই ব্রাজিল শিবিরে চলল একচোট হাসির ফোয়ারা।

সেই হাসির কেন্দ্রে স্বয়ং ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং তাদের ইনজুরি কাটিয়ে ফেরা ‘পোস্টার বয়’ নেইমার জুনিয়র! মরক্কো ম্যাচ শেষে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে যখন সাংবাদিকরা প্রেসিডেন্ট লুলাকে চেপে ধরলেন, তখন তিনি অদ্ভুত এক মজার সমাধান বলে দিলেন। তাদের দলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসিকে উড়িয়ে আনার বুদ্ধি দিলেন। লুলা হেসে কুটিপাটি হয়ে বললেন, ‘আমি তো ভাবছিলাম ব্রাজিল দলে খেলানোর জন্য মেসিকেই হায়ার (চুক্তি) করে ফেলব কি না!’