হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সকল আরোহীর। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা এবং গাড়ির চালকও।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা সকলেই একই গ্রামের বাসিন্দা। বুধবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা।
সেই সময় ছাতরুন্ড এলাকার কাছে তাঁদের গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও সেখানে পৌঁছন।আরও পড়ুন:
খাদটি অত্যন্ত গভীর হওয়ায় রাতের অন্ধকারে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। দীর্ঘ চেষ্টার পর একে একে সাতজনের দেহ উদ্ধার করা হয়।
পরে সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি, নাকি চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে।
আরও পড়ুন:
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।