পুবের কলম, ওয়েবডেস্ক: ফের আত্মঘাতী নিট পড়ুয়া। উত্তরাখণ্ডের দেরাদুনে পরীক্ষায় সফল হতে না পারার মানসিক অবসাদে আত্মহত্যা করেছে ২৩ বছর বয়সী এক তরুণী। নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। মৃত্যুর আগে নিজের বাবা-মায়ের উদ্দেশ্যে একটি সুইসাইড নোট রেখে গেছে সে।
তাতে লেখা ছিল— “মাম্মি-পাপা, আই লাভ ইউ”।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, দেরাদুনের প্যাটেল নগর থানা এলাকার অন্তর্গত চন্দ্রমণি কলোনির একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সোমবার তরুণীকে তাঁর নিজের ঘরের সিলিং ফ্যান থেকে ওড়নার সাহায্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে প্যাটেল নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুন:
ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘর থেকে ওই তরুণীর লেখা সুইসাইড নোটটি উদ্ধার করেছে। দেরাদুনের সদর সার্কেল অফিসার অঙ্কিত কান্দারি এই সুইসাইড নোট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্ত পুলিশ জানতে পেরেছে, ওই তরুণী দীর্ঘদিন ধরে ডাক্তার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এর আগের কয়েকটি প্রচেষ্টাতেও সে পরীক্ষায় সফল হতে পারেনি। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত ফলাফল না মেলায় তীব্র মানসিক চাপ, হতাশা ও অবসাদে ভুগছিল। দেরাদুন পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটটি এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।