কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি  করেছেন যে ২০২৩ সালে নয়—২০২৬ সালের হজ ভারতের ইতিহাসে সবচেয়ে সফল । তাঁর দেওয়া তথ্য অনুযায়ী উল্লেখযোগ্য দিকগুলো হল,ল্যাবাইতুম অ্যাওয়ার্ড।ভারত প্রথমবারের মতো সউদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কাছ থেকে 'বেস্ট হজ কোঅর্ডিনেশন অ্যান্ড কমিউনিকেশন' ক্যাটাগরিতে দুটি মর্যাদাপূর্ণ ল্যাবাইতুম অ্যাওয়ার্ড  লাভ করেছে । উন্নত ব্যবস্থাপনার মধ্যে ছিল,মিনার তাঁবুতে সোফা-কাম-বেড প্রদান, দ্রুতগামী রেলযোগে মক্কা থেকে মদিনায় হজযাত্রীদের যাত্রা, এবং সমগ্র প্রক্রিয়াটিকে এআই  প্রযুক্তির সঙ্গে যুক্ত করার মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয় । 
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে  রিজিজু বলেছেন যে, হজ ২০২৬-এর মূল পর্বের সফল আয়োজন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, ভারতের হজ কমিটি এবং সউদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেলের নেতৃত্বে ভারতীয় হজ মিশনের মধ্যে নির্বিঘ্ন সমন্বয়েরই প্রতিফলন।


মন্ত্রী তীর্থযাত্রীদের জন্য অব্যাহত সমর্থন ও চমৎকার ব্যবস্থাপনার জন্য সউদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্ত্রী নতুন হজ নীতি প্রণয়নের ঘোষণা দিয়েছেন । 
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রতি বছর হজ যাত্রার জন্য আনুষ্ঠানিক ঘোষণা ও নীতি প্রণয়ন করেন। ২০২৬ সালের সফল হজ যাত্রার সমাপ্তির পর, তিনি সম্প্রতি হজ পর্যালোচনা সভায় আগামী বছরের রূপরেখা ও প্রস্তুতি শুরু করার কথা ঘোষণা করেছেন। 
মন্ত্রী কিরেন রিজিজুর হজ নীতি ও উদ্যোগের মূল দিকগুলি  হল,সউদি সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভারতের জন্য মোট ১,৭৫,০২৫ জন হজযাত্রীর কোটা নির্দিষ্ট করা হয়েছে।
এর মধ্যে ৭০% ভারতের হজ কমিটি অফ ইন্ডিয়া-র মাধ্যমে এবং ৩০% বেসরকারি হজ গ্রুপ অপারেটরদের জন্য বরাদ্দ। 
 হজ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং ঝামেলামুক্ত করতে হজ সুবিধা মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে সরাসরি নিবন্ধন করা যায়। 
যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান সংস্থাগুলি ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেও, হজযাত্রীদের আর্থিক বোঝা কমাতে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স-এর হস্তক্ষেপে তা সর্বনিম্ন পর্যায়ে সীমাবদ্ধ রাখা হয়। 
 ৬৫ বছর বা তার বেশি বয়সী হজযাত্রীদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে একজন সহচর (সঙ্গী) রাখা বাধ্যতামূলক করা হয়েছে। 
হজ যাত্রায় প্রতারণা এড়াতে এবং নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করতে মন্ত্রী সর্বদাই কেবল সরকারি হজ কমিটি অফ ইন্ডিয়া-র ওয়েবসাইট বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং করার জন্য আবেদনকারীদের সতর্ক করেছেন। হজ পর্যালোচনা সভা-তে তিনি ভারতের হজ ব্যবস্থাপনা বিশ্বের অন্যতম সেরা বলে উল্লেখ করেন এবং হজ ২০২৬-কে ভারতের ইতিহাসে সবচেয়ে সফল বলে আখ্যায়িত করেন তিনি।