পুবের কলম ওয়েবডেস্ক : সউদি আরবে উটকে সম্পদ, সম্মান এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে ধরা হয়। সেই মতো এবার আল নাসর ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) উট উপহার দিয়ে স্বাগত জানালেন সউদি আরবের বিখ্যাত সাংবাদিক এবং মিডিয়া ইনফ্লুয়েন্সর ইব্রাহিম আল ফারিয়ান।
আরও পড়ুন:
কারণ, পর্তুগীজ ফুটবল তারকা এবার ফুটবলের বাইরে নতুন যাত্রা শুরু করতে চলেছেন। দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রডরিগেজের সঙ্গে সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন। সেই উপলক্ষ্যটি উদযাপন করতেই রোনাল্ডোকে উট উপহার দিয়ে গভীরভাবে অর্থপূর্ণ স্বাগত জানিয়েছেন ফারিয়ান।
আরও পড়ুন:
View this post on Instagramআরও পড়ুন:
সঙ্গী জর্জিনা রডরিগেজের (Georgina Rodriguez) সঙ্গে রোনাল্ডোর বাগদান ফুটবল বিশ্ব এবং ইন্টারনেটে ঝড় তুলেছিল। তার মধ্যে আল ফারিয়ানের উট উপহারের ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানে তিনি রোনাল্ডোকে বাগদানের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তোমার বিয়ে উপলক্ষ্যে একটি উট উপহার দিতে চায়।
তোমার বাগদানের খবর আমাদের সকলের জন্য আনন্দ বয়ে এনেছে। এটা তোমার ভক্তদের জন্য দারুণ একটা খবর। তুমি যখন ফিরে আসবে তখন তোমার উপহার রিয়াদে রাখা থাকবে। বিয়ের আগে তোমাকে এবং জর্জিনাকে অনেক অনেক অভিনন্দন।’আরও পড়ুন:
এটি কোনও ফুটবল তারকার প্রতি ইব্রাহিম আল ফারিয়ানের প্রথম প্রকাশ্য প্রশংসা প্রদর্শন নয়। এর আগে ২০২৩ সালে লিভারপুল ছেড়ে আল-ইত্তিহাদের হয়ে খেলোয়াড়ের অভিষেক উদযাপনের জন্য ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহোকে একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ি উপহার দিয়ে তিনি তোলপাড় ফেলে দিয়েছিলেন তিনি। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটির বাইরে সেই উপহার তুলে দেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল।
View this post on Instagramআরও খবর
![]()
বিদেশি পর্যটকদের সুবিধার্থে নয়া উদ্যোগ সৌদির, পরীক্ষামূলকভাবে চালু ‘প্যাকেজ ভিসা’
![]()
বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদত্যাগ সউদির ফুটবল প্রধানের
![]()
তিনটি দেশে নাগরিকদের ভ্রমণ স্থগিত করল সৌদি, কেন এমন সিদ্ধান্ত?
![]()
২০২৬ সালের হজ ভারতের ইতিহাসে সবচেয়ে সফল: কিরেন রিজিজু
![]()
ই-বাইক চেপে এবার ঘোরা যাবে মদিনার সব ঐতিহাসিক মসজিদ
![]()
ই-বাইক চেপে এবার ঘোরা যাবে মদিনার সব ঐতিহাসিক মসজিদ
![]()
চূড়ান্ত ব্যর্থ রোনাল্ডো, বিশ্বকাপে প্রথম গোল করে পর্তুগালকে আটকে দিল কঙ্গো
![]()
চূড়ান্ত ব্যর্থ রোনাল্ডো, বিশ্বকাপে প্রথম গোল করে পর্তুগালকে আটকে দিল কঙ্গো
![]()
৬০ বছরের পুরোনো রেকর্ড ছুঁলেন মেসি, বিশ্বকাপে নতুন ইতিহাস
![]()
৬০ বছরের পুরোনো রেকর্ড ছুঁলেন মেসি, বিশ্বকাপে নতুন ইতিহাস
![]()
২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলনের ঘোষণা সৌদি আরবের
![]()
২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলনের ঘোষণা সৌদি আরবের
![]()
২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি আরব ও আরব আমিরাত
![]()
২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি আরব ও আরব আমিরাত