পুবের কলম ওয়েব ডেস্কঃ তিনটি দেশে নাগরিকদের ভ্রমণ স্থগিত করেছে সৌদি আরব প্রশাসন। একইসঙ্গে, বর্তমানে ওই তিনটি দেশ থেকে আসা নাগরিকদের ভ্রমণের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই তিন দেশের ভ্রমণকারীদের ভিসা প্রদানও স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সৌদি আরবের এমন সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ইবোলা ভাইরাসের সংক্রমণ।
গত কয়েকমাস ধরে ইবোলার সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি)-তে। এছাড়াও, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণ। সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।আরও পড়ুন:
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে অন্য কোনো দেশের মাধ্যমে (ভায়া) আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। সৌদিতে প্রবেশের আগে ২১ দিনের মধ্যে ওই তিনটি দেশের যেকোনো একটিতে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক ব্যাধির আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই পদক্ষেপ করা হয়েছে। এরজন্য আন্তর্জাতিক কর্তৃপক্ষের সমন্বয় রেখে নজরদারি চালানো হচ্ছে ব্লে জানানো হয়েছে।
এদিকে, ওই সমস্ত দেশ থেকে ভ্রমণকারীদের জন্যও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং), রোগ নজরদারি প্রক্রিয়া উন্নত করা হয়েছে।