পুবের কলম ওয়েবডেস্ক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আবহ তৈরি হলেও নতুন করে সংঘাতের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন স্থাপনায় তারা হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় আইআরজিসি জানায়, ভবিষ্যতে আরও হামলা হলে তাদের জবাব আরও কঠোর হবে।
আরও পড়ুন:
এর আগে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, ওই হামলার পিছনে তেহরানের মদত ছিল।
আরও পড়ুন:
কয়েক দিন আগেই যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ফলে উত্তেজনা কমার আশা তৈরি হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন সংঘাত সেই সম্ভাবনাকে ধাক্কা দিল।
আরও পড়ুন:
বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে অস্থিরতা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।