পুবের কলম ওয়েব ডেস্কঃ আসন্ন এশিয়ান গেমসের জন্য মহিলাদের ক্রিকেট দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে হরমনপ্রীত কৌরের উপরেই ভরসা রাখলেন নির্বাচকেরা। সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা।
উইকেটকিপার বাংলার রিচা ঘোষ। টি-২০ বিশ্বকাপের দলের থেকে মাত্র একজনই বদল করা হয়েছে। যস্তিকা ভাটিয়ার বদলে নেওয়া হয়েছে উইকেটকিপার জি কমলিনীকে।এশিয়ান গেমসের ভারতীয় দল
হরমপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, জেমেইমা রডরিগেজ, ভারতী ফুলমালি, রিচা ঘোষ, জি কমলিনী, দীপ্তি শর্মা, শ্রী চরণি, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিং, নন্দিনী শর্মা, ক্রান্তি গৌড় এবং অরুন্ধতি রেড্ডি।