আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ কমনওয়েলথ গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার পরে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়ে দিলেন, সোনা জয়ের জন্যই বার্মিংহামে এসেছেন। প্রসঙ্গত, কমনওয়েলথে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় ভারত।
আরও পড়ুন:
এক প্রতিক্রিয়ায় ভারত অধিনায়ক হরমনপ্রীত অন্যদলগুলিকে কার্যত সতর্ক করে দিয়ে হরমনপ্রীত বলেন, ‘কমনওয়েলথে আমরা সোনা জয়ের লক্ষ্যেই এসেছি। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের পারফরম্যান্স বেশ ইতিবাচক। প্রথম ম্যাচেও আমরা ভালো খেলেছিলাম।
অজিদের বিরুদ্ধে অল্পের জন্য আমাদের হারতে হয়েছে। পাক ম্যাচের গুরুত্ব আমরা সবাই জানি। এই ছ¨টাই আমরা পরের ম্যাচগুলিতে ধরে রাখতে চাই।’ পাকিস্তানের বিরুদ্ধে দু’জন স্পিনার নিয়ে নামা প্রসঙ্গে হরমনপ্রীত বলেন, ‘পাকিস্তানের কয়েকজন বাঁ-হাতি ব্যাটার রয়েছে, তাই আমরা দু’জন অফস্পিনারকে নিয়ে দল সাজিয়েছি।’আরও পড়ুন:
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।
তিনি ৬৩ রানে অপরাজিত থাকেন। মান্ধানা ম্যাচ জয়র জন্য বোলারদের কৃতিত্ব দিলেন। তিনি বলেন, ‘আসল কাজটা বোলাররাই করেছে। তাদের জন্যই পাকিস্তান ৯৯ রানে অল-আউট হয়ে যায়। আর সেটাই আমার কাজ সহজ করে দেয়। ফলে আমরা সহজে শট নিতে পেরেছি।’