পুবের কলম ওয়েব ডেস্কঃ শিয়ালদা-বারাসত লাইনে এবার চলে এসি লোকাল। সকালের দিকে অফিস টাইমে এই লোকাল চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। আপ ও ডাউন উভয় দিকেই একটি করে এসি লোকাল চলবে। এছাড়াও। একাধিক লোকাল পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। 

শিয়ালদার ডিআরএম বুধবার সাংবাদিক বৈঠক করে জানান, শিয়ালদা থেকে বারাসতগামী আপ এসি লোকাল চালানো হবে সকাল ১০টা ৩০ মিনিটে।

ওই সময় ট্রেনটি শিয়ালদা থেকে রওনা হয়ে বারাসত পৌছবে ১১ টা ১৮ মিনিটে। পরবর্তীতে সেই ট্রেনটিই বারাসত থেকে ১১ টা ২৯ মিনিটে রওনা দেবে। সেটি শিয়ালদায় পৌঁছবে ১২টা ১৭ মিনিটে। এই ট্রেন থামবে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে। যাত্রীরই চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে রেলের তরফে জানানো হয়েছে। 

অন্যদিকে, ৩৩৩১৯ বারাসাত–হাসনাবাদ এবার বারাসত থেকে ছাড়বে না, তার পরিবর্তে এটি ছাড়বে দমদম ক্যান্টনমেন্ট থেকে।

ছাড়ার সময় হল বিকেল ৫টা ২৪মিনিট এবং হাসনাবাদ পৌঁছবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। এছাড়াও বারাসাত–দমদম ক্যান্টনমেন্ট নতুন লোকাল পরিষেবাও চালু হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। এদিকে, দক্ষিণ শাখায় শিয়ালদহ–ডায়মন্ড হারবার লাইনে দু’টি নতুন ট্রেন পরিষেবা চালু করা হবে। শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পরে সেটি ডায়মন্ড হারবারে পৌঁছবে রাত ৮টা ১ মিনিটে। অন্যদিকে ডায়মন্ড হারবার ও সোনারপুরের মধ্যে চলবে রাত ৮টা ২০ মিনিটে একটি নতুন ট্রেন চলবে। ওই সময়ে ডায়মন্ড হারবার থেকে সেটি সোনারপুরে পৌঁছবে ৯টা ১৪ মিনিটে।
অন্যদিকে, সোনারপুর–ডায়মন্ড হারবার ও ডায়মন্ড হারবার–শিয়ালদায় স্পেশাল ট্রেন পরিষেবা আছে। সেগুলিকে নিয়মিত করা হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ৩৪৪২০ শিয়ালদহ–সোনারপুর লোকাল এবার থেকে ক্যানিং পর্যন্ত চালানো হবে। বারুইপুর–লক্ষ্মীকান্তপুর শাখায় শিয়ালদহ–বারুইপুর লোকাল এবার থেকে বাইরুপুরের পরিবর্তে চলবে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত । 

এদিকে, কৃষ্ণনগর শাখায় যাত্রী চাপ সামলাতে রাতের ৩১৬২৯ শিয়ালদহ–রানাঘাট লোকাল রানাঘাটের পরিবর্তে চালানো হবে কৃষ্ণনগর পর্যন্ত। ট্রেনটি শিয়ালদা রাত ১০টা ৮ মিনিটে রওনা দিয়ে কৃষ্ণনগরে পৌঁছাবে রাত ১২টা ২৩ মিনিটে। সেটি কৃষ্ণনগর থেকে ভোর ৫টা ৩৪ মিনিটে ছাড়বে শিয়ালদার উদ্দেশ্যে।