পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই একের পর এক নতুন নতুন মামলায় বিপাকে পড়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধায়। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল আরও একটি অভিযোগ। মোটরযান আইন লঙ্ঘনের অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
রাজীব সরকার নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রটিকে এফআইআর হিসাবে গণ্য করার আর্জি জানিয়েছেন ওই ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত গাড়িতে নিরাপত্তারক্ষীদের দরজার বাইরে ঝুলন্ত অবস্থায় যাতায়াত করতে দেখা যায়। অভিযোগকারীর দাবি, এই ধরনের যাতায়াত নিরাপত্তারক্ষীদের জীবনের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রেও বিপদের কারণ হতে পারে।আরও পড়ুন:
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এভাবে যাতায়াত করলে দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পায় এবং তা মোটরযান আইনের পরিপন্থী।
অভিযোগকারীর বক্তব্য, নিরাপত্তার অজুহাতে আইনের ব্যতিক্রম করা যায় না এবং সকলের ক্ষেত্রেই আইন সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। রাজীব সরকারের দাবি, এই ঘটনায় ১৯৮৮ সালের মোটরযান আইনের একাধিক ধারা লঙ্ঘিত হয়েছে। অভিযোগপত্রে বিশেষভাবে ১২৩ এবং ১৮৪ নম্বর ধারার উল্লেখ করা হয়েছে। সেই ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।