কেন্দ্রীয় সরকারের বিরোধিতা বা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে কাউকে তাঁর এলাকা থেকে তাড়িয়ে দেওয়া যায় না। একটি মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল বোম্বে হাইকোর্ট।
আরও পড়ুন:
আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া বা প্রতিবাদে অংশ নেওয়া কোনও ব্যক্তির বিরুদ্ধে ‘এক্সটার্নমেন্ট’ বা এলাকাছাড়া করার নির্দেশ জারি করার যথেষ্ট কারণ হতে পারে না।
আরও পড়ুন:
মামলাটি দায়ের করেছিলেন এসডিপিআই -এর সাধারণ সম্পাদক সইদ আহমেদ আব্দুল ওয়াহিদ চৌধুরী।
জ্ঞানবাপী মসজিদ ও নাগরিকত্ব সংশোধনী আইন-সহ একাধিক ইস্যুতে তিনি বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া কয়েকটি এফআইআরের ভিত্তিতে প্রশাসন এলাকাছাড়ার নির্দেশ জারি করে।আরও পড়ুন:
সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানিতে প্রশাসনের ওই নির্দেশ খারিজ করে বিচারপতি মাধব জমাদার বলেন, “এটা কী হচ্ছে?
নাগরিকদের কি সরকারের দাস বানিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে? তাঁরা কি মুখ খুলতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না? মনে রাখতে হবে, নাগরিকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার রয়েছে।”আরও পড়ুন:
হাইকোর্টের এই পর্যবেক্ষণকে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছেন আইনজীবী ও রাজনৈতিক মহলের একাংশ।