আগামী সপ্তাহে ফের দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ সূত্রের খবর, এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আগামী মঙ্গলবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে সীমান্তবর্তী এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য বিএসএফের হাতে রাজ্য সরকারের জমি হস্তান্তর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের দাবি।
আরও পড়ুন:
বিজেপি সূত্রের খবর, বিএসএফের বিভিন্ন প্রকল্পের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া কতদূর এগিয়েছে এবং এ বিষয়ে ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে, তা নিয়েই মূলত দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।