১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে স্বাধীনতা সংগ্রামী ও মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে তিনি বলেন, ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেশের স্বাধীনতা সংগ্রামে নতুন শক্তি জুগিয়েছিল এবং ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য ভারতীয়দের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করেছিল।
আরও পড়ুন:
মোদি লেখেন, “ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেককে স্মরণ করছি। তাঁদের সাহস আজও প্রত্যেক ভারতীয়র কাছে অনুপ্রেরণা।” মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই আন্দোলন দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তুলেছিল বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:
১৯৪২ সালের ৯ আগস্ট মুম্বইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়। ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে গান্ধীজি দেশবাসীকে ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’—‘করো অথবা মরো’ স্লোগানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন।
আরও পড়ুন:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুরু হওয়া এই আন্দোলনে ব্যাপক দমন-পীড়ন ও গ্রেপ্তারের মুখে পড়েন বহু স্বাধীনতা সংগ্রামী। তবু আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনমতকে আরও শক্তিশালী করে। প্রতি বছর ৯ আগস্ট দিনটি ‘অগাস্ট ক্রান্তি দিবস’ হিসেবে পালিত হয়।