গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের ৩৫০টি গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিটের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, বিগত সরকারের আমলে পঞ্চায়েতগুলিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
শনিবার খড়গপুরে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ক্যাগের রিপোর্টে গ্রাম পঞ্চায়েতে কোটি কোটি টাকার অনিয়মের উল্লেখ রয়েছে।
তবে প্রকৃত দুর্নীতির পরিমাণ নির্ধারণ করতে সময় লাগবে বলেও জানান তিনি।আরও পড়ুন:
আবাস যোজনার দুর্নীতি নিয়েও সরব হন মন্ত্রী। তাঁর দাবি, প্রায় ১২,৫০০ জন অযোগ্য ব্যক্তি আবাস যোজনার টাকা পেয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১,০০০ জন টাকা ফেরত দিয়েছেন এবং বাকিদের নোটিস পাঠানো হচ্ছে।
আরও পড়ুন:
এছাড়া নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন কাজের টেন্ডার ও ওয়ার্ক অর্ডারও পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। তাঁর কথায়, “দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:
রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা আগেই জানিয়েছে সরকার। এবার সেই নীতির অংশ হিসেবেই ৩৫০টি গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিটের মাধ্যমে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী।