আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দুই বছর পূর্ণ হতে চলেছে। এই ঘটনাকে স্মরণ করে রবিবার রাজ্যজুড়ে পালিত হবে ‘অভয়া দিবস’। সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল ১১টায় দু’মিনিট নীরবতা পালন, প্রদীপ প্রজ্জ্বলন এবং ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আরও পড়ুন:
অভয়ার পরিবারের পক্ষ থেকেও রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পানিহাটিতে। সেখানে বিকেলে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর।
আরও পড়ুন:
এদিকে ঘটনার তদন্তেও নতুন করে তৎপরতা শুরু করার কথা জানিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের দাবি, ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে যাঁরা ডিনারে ছিলেন, ডিউটিতে ছিলেন অথবা পরে হাসপাতালে এসেছিলেন এবং সিসিটিভিতে যাঁদের দেখা গিয়েছিল—তাঁদের সকলকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
আরও পড়ুন:
নতুন তদন্তে আর জি করের তৎকালীন অধ্যাপক ও চিকিৎসকদের সঙ্গেও কথা বলা হবে। হাসপাতালের প্রশাসনিক ও পরিকাঠামোগত ত্রুটি, বিভাগীয় ফাঁক কীভাবে তৈরি হয়েছিল এবং ঘটনার পর সেগুলি আড়াল করার কোনও চেষ্টা হয়েছিল কি না- সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন:
তাঁর দাবি, বিচারবিভাগীয় তদন্তের পাশাপাশি এই পৃথক তদন্তও চলবে। নতুন তদন্তের মাধ্যমে ঘটনার নেপথ্যে থাকা সমস্ত তথ্য সামনে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।