পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করল সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি এম এম সুন্দরেশ এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ মামলাটি হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে। ২০২৪ সালে এই মামলাটি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছিল শীর্ষ আদালত।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলার নোটিশ নেওয়ার সময়, বেঞ্চ গত বছরের ২০ আগস্ট একটি জাতীয় টাস্ক ফোর্স (এনটিএফ) গঠন করেছিল। যাতে অপরাধের পরিপ্রেক্ষিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়ম তৈরি করা যায়।