মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) রাজ্য সদর দফতর কেশব ভবনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা থাকাকালীন একাধিকবার বিজেপি ও RSS-এর সমন্বয় বৈঠকে সেখানে গেলেও মুখ্যমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম সফর।
আরও পড়ুন:
রবিবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে কেশব ভবনে পৌঁছন শুভেন্দু। সেখানে প্রায় আড়াই ঘণ্টা ছিলেন তিনি এবং রাত ৯টা ১৯ মিনিটে বেরিয়ে যান। সূত্রের দাবি, মূলত নৈশভোজের আমন্ত্রণেই তাঁর এই সফর।
তবে এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও RSS নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
কেশব ভবনে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। রাজ্যের রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়েও দু’পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখযোগ্যভাবে, রাজ্যে বিজেপির সংগঠন বিস্তারে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে RSS। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দুও জানিয়েছেন, সরকারের প্রয়োজন রয়েছে সংঘের অভিজ্ঞতা ও পরামর্শের। প্রবীণ প্রচারক ও স্বয়ংসেবকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কথাও বলেছেন তিনি।