প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেটে আর পানমশলা বিক্রি করা যাবে না। পানমশলার প্যাকেজিং নিয়ে নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, পানমশলার প্যাকেট তৈরিতে প্লাস্টিক বা প্লাস্টিকজাত উপাদান ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন:
ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ামক সংস্থা (FSSAI) ২০১৮ সালের প্যাকেজিং সংক্রান্ত নিয়ম সংশোধন করে নতুন বিধি জারি করেছে।
সংশোধিত নিয়মে কাগজ, পেপারবোর্ড বা সেলুলোজের মতো উপাদান দিয়ে পানমশলা প্যাকেটজাত করার কথা বলা হয়েছে।আরও পড়ুন:
পলিথিন, পলিপ্রপিলিন, পলিয়েস্টার, পলিভিনাইল ক্লোরাইড (PVC)-সহ বিভিন্ন ধরনের প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম ফয়েল বা মেটালাইজড লেয়ার ব্যবহার করা যাবে না। তবে কাচ বা টিনের কৌটায় পানমশলা বিক্রি করা যাবে।
আরও পড়ুন:
প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এই সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে FSSAI।
চলতি বছরের এপ্রিলে নিয়মের খসড়া প্রকাশ করে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছিল। সেই মতামত পর্যালোচনার পর চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আরও পড়ুন:
তবে নতুন নিয়মে পানমশলা বিক্রি বা উৎপাদন নিষিদ্ধ করা হয়নি। শুধুমাত্র এর প্যাকেজিংয়ের উপকরণে পরিবর্তন আনা হয়েছে।