কর্ণাটকের বেঙ্গালুরুতে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়েছে বলে দাবি করেছেন অভিনেতা প্রকাশ রাজ। তাঁর দাবি, তিনি বেঙ্গালুরুরই বাসিন্দা এবং সেখানেই তাঁর জন্ম, পড়াশোনা ও দীর্ঘদিনের কর্মজীবন। তাই ভোটার তালিকায় নাম ফেরাতে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আরও পড়ুন:
বেঙ্গালুরুতে এসআইআর-এর সময় বিপুল সংখ্যক ভোটারের নাম ‘অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা দ্বৈত’সহ বিভিন্ন কারণে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের বক্তব্য, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের সময় অনেক ভোটারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি।আরও পড়ুন:
প্রকাশ রাজ বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তিনি প্রতিবাদ চালিয়ে যাবেন। তাঁর কথায়, “তুমি আমাদের ঠেকাতে পারবে না। আমরা তোমাকে ক্ষমতা থেকে টেনে নামাবই।
”আরও পড়ুন:
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রকাশ রাজ। সম্প্রতি ভোটার কার্ড সংক্রান্ত একটি মামলাতেও তাঁকে আদালতে হাজির হতে হয়েছিল।
কর্ণাটকে এসআইআর-এর সময়সীমা ১৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ২৪ আগস্ট এবং চূড়ান্ত তালিকা প্রকাশের নির্ধারিত তারিখ ২৭ অক্টোবর।