পুবের কলম ওয়েব ডেস্ক: আকাশপথে যাওয়ার সময় আচমকা কোলাঘাটে জরুরি অবতরণ করানো হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টার। সেখান থেকে সড়কপথে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সভার উদ্দেশে রওনা হন তিনি। প্রাথমিকভাবে কপ্টারে যান্ত্রিক ত্রুটির জল্পনা ছড়ালেও, কেশপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজে স্পষ্ট করেন যে খারাপ আবহাওয়ার কারণেই এই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে আকাশপথে প্রথমে কেশপুর এবং পরে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকের উদ্দেশে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এদিন নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছনোর পর কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা যায়।
কর্তৃপক্ষ তড়িঘড়ি বিষয়টি খতিয়ে দেখার পর ওই কপ্টারেই কেশপুরের উদ্দেশে রওনা হন তিনি। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে পশ্চিম মেদিনীপুরে কপ্টারটি অবতরণ করতে পারেনি। ফলে বাধ্য হয়ে সেটি ফিরে আসে এবং কোলাঘাটের বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণ করে।আরও পড়ুন:
কোলাঘাট থেকে সড়কপথে গাড়িতে চেপে কেশপুরের সভাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, কেশপুরের সভা সেরে সম্ভবত সড়কপথেই বাঁকুড়ার কর্মসূচিতে যোগ দিতে যাবেন তিনি। তবে সেখান থেকে কাজ শেষে কপ্টারেই তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।