পুবের কলম ওয়েব ডেস্ক:রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে পুলিশি হস্তক্ষেপে মাইক বা লাউডস্পিকার খোলার প্রতিবাদে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি মিলল। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই অনুমতি দেয়।
আরও পড়ুন:
দানিশ ফারুকী নামে এক ব্যক্তির হয়ে তাঁর আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে জানিয়েছিলেন, শব্দবিধি নিয়ে ২০২০ সালের হাই কোর্টের নির্দেশিকা মেনেই রাজ্যজুড়ে ৫ হাজার ২৯৯টি লাউডস্পিকার খোলা হয়েছে।