কেরলের একটি স্কুলের কুইজে হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে ‘স্বাধীনতা সংগ্রামী’ হিসেবে উল্লেখ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কাসারাগাডের একটি স্কুলের ‘ফ্রিডম কুইজ’-কে ঘিরে।

৬ আগস্ট আয়োজিত ওই কুইজে সাভারকরকে নিয়ে বিতর্কিত প্রশ্নোত্তর রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তদন্তের নির্দেশ দেন কেরলের সাধারণ শিক্ষামন্ত্রী এন সামসুদ্দিন।

শিক্ষা দপ্তরের দাবি, এই কুইজের সঙ্গে দপ্তর বা সোশ্যাল সায়েন্সেস ক্লাবের কোনও সরাসরি যোগ ছিল না।

তদন্তের পর ‘ঐতিহাসিকভাবে ভুল’ তথ্য দেওয়ার অভিযোগে গুরুপ্রসাদ নামে এক শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। সিপিএমের অভিযোগ, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার কার্যত সংঘ পরিবারের ভাবধারাকেই অনুসরণ করছে।