সোমবার হালিশহরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর সেখানে পৌঁছনোর কথা। পুলিশ হেফাজতে মৃত তৃণমূলকর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে জানা গিয়েছে। পাশাপাশি স্থানীয় থানায় গিয়ে পুলিশের সঙ্গেও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
তোলাবাজিসহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়ে পাঁচ দিনের পুলিশি হেফাজতে ছিলেন বিরজু।
শনিবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।আরও পড়ুন:
রবিবার বিরজুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা ও চটি ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই ঘটনার পরদিনই হালিশহরে যাচ্ছেন শুভেন্দু। ইতিমধ্যে বিরজুর বাড়ির সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।