প্রবল বৃষ্টিতে মধ্যপ্রদেশের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ার মধ্যেই রাজগড়ের পাদানা এলাকায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছে। সোমবার ঝিরি নালার উপর একটি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়িটি নালায় উল্টে পড়ে। গাড়িতে মোট ১১ জন ছিলেন।
আরও পড়ুন:
নালায় তখন বর্ষার জলে প্রবল স্রোত থাকায় গাড়িটি কিছুটা দূরে ভেসে যায়।
খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখনও পর্যন্ত পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে। আরও তিনজন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে।আরও পড়ুন:
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সেতুর উপর দিয়ে জল বয়ে যাওয়ায় চালক রাস্তা ঠিকভাবে বুঝতে পারেননি। সেই কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যেতে পারে। নিহত ও নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
এদিকে প্রবল বৃষ্টিতে ভোপালসহ মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতেও জনজীবন বিপর্যস্ত। বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ায় ভোপালে আপাতত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। বৈরসিয়া এলাকায় নদীর জলস্তরও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।