পুবের কলম ওয়েব ডেস্ক: অভিনয়ের জগৎ থেকে রাজনীতিতে আসা রুদ্রনীল ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। ২০২৬-২৭ বর্ষের জন্য তাঁকে বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। গত ৭ অগস্ট বিধানসভা সচিবালয়ের তরফ থেকে প্রকাশিত একটি পত্রে তাঁর এই নতুন পদের কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে আগামী দিনে রাজ্যের তথ্য, সংস্কৃতি, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত নানা কার্যকলাপে রুদ্রনীল ঘোষের নেতৃত্বাধীন এই কমিটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
আরও পড়ুন:
এদিকে, স্ট্যান্ডিং কমিটিগুলি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার আগে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু সমস্ত নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছেন। ১১ অগস্ট দুপুর ১২টায় বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের কনফারেন্স রুমে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে নবগঠিত কমিটিগুলির কাজের ধরন, দায়িত্ব এবং কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। রুদ্রনীল ঘোষ-সহ অন্যান্য কমিটির চেয়ারম্যানরা স্পিকারের কাছ থেকে সরাসরি কাজের নিয়মকানুন ও নির্দেশিকা সম্পর্কে পরামর্শ পাবেন।