পুবের কলম ওয়েবডেস্ক, প্রবল বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে হারিকেন ‘লালা’। শনিবার ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন ৪২ হাজার ৮৮৯ গ্রাহক। পরিস্থিতিকে ‘প্রাণঘাতী’ বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।
আরও পড়ুন:
স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১৪ মিনিটে পাওয়ারআউটেজ ডটকমের হিসাবে, বিদ্যুৎহীন গ্রাহকদের মধ্যে ৩১ হাজার ৭৯২ জন ছিলেন বিগ আইল্যান্ডে এবং ৭ হাজার ২০৩ জন মাউই কাউন্টিতে।
আরও পড়ুন:
হারিকেন লালার সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় ৭৫ মাইল বা ১২০ কিলোমিটারে পৌঁছেছে। ফলে এটি ক্যাটাগরি-১ হারিকেনে পরিণত হয়। বিগ আইল্যান্ডের মাউনাকেয়া ওয়েদার সেন্টারে ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতির ঝোড়ো হাওয়া রেকর্ড হয়েছে।
আরও পড়ুন:
ঝড়ের কারণে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার। বিগ আইল্যান্ডে ১০ থেকে ২০ ইঞ্চি, কোথাও ২৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে।
পূর্ব মাউইয়ে ৮ থেকে ১২ এবং পশ্চিম মাউইয়ে ৪ থেকে ৬ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টিতে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।আরও পড়ুন:
হামাকুয়া উপকূলে গাছ পড়ে বিদ্যুতের একাধিক খুঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৬৭ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইনের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছে হাওয়াইয়ান ইলেকট্রিক। ঝড়ের কারণে হিলো ও কোনা আন্তর্জাতিক বিমানবন্দর এবং হাওয়াই দ্বীপ, মাউই কাউন্টি ও কাউয়াইয়ের বাণিজ্যিক বন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে।