ওয়াহিদ রেজা,লালগোলা: দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালগোলা গোল্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বর্ণাঢ্য পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে লালগোলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত ভকত।

তাঁর হাত ধরেই সসম্মানে ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ওড়ানো হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন লালগোলা গোল্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সন্তোষ কর্মকার, সম্পাদক নিতাই পাল, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী  অয়ন সরকার, গৌড় পাল, অপূর্ব পাল, তরুণ পাল সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য ও স্বর্ণ ব্যবসায়ীরা ছিলেন গোলাম বিশ্বাসও। পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে দেশের স্বাধীনতা সংগ্রাম ও বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত শৃঙ্খলা ও দেশপ্রেমের ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়।