দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংস্থা আওয়াজ পরিবারের পক্ষ থেকে একটি বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির আয়োজন করা হয়। জনকল্যাণমূলক এই স্বাস্থ্যপরীক্ষা শিবির স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন:
স্বাস্থ্যপরীক্ষা শিবির অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই উপস্থিত থেকে কার্যক্রমটির সূচনা করেন।
এছাড়া আয়োজক সংগঠনের সভাপতি রীতেশ সাউ এবং সাধারণ সম্পাদক রিঙ্কু জয়সওয়াল উপস্থিত থেকে পুরো বিষয়টি তদারকি করেন।আরও পড়ুন:
এদিনের এই স্বাস্থ্যপরীক্ষা শিবির থেকে প্রায় শতাধিক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পেয়েছেন। এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আওয়াজ পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।