পুবের কলম ওয়েব ডেস্ক: অভয়া কাণ্ডে তড়িঘড়ি দেহ সৎকার ও প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়। এই আবহে এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি তুলে সরব হলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর স্পষ্ট প্রশ্ন, এই ঘটনায় নির্মল ঘোষদের গ্রেপ্তার করা হলে তৎকালীন মুখ্যমন্ত্রী কেন বাদ যাবেন?
আরও পড়ুন:
অগ্নিমিত্রার অভিযোগ, ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তৎকালীন পুলিশকর্তা বিনীত গোয়েলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। নিয়ম অনুযায়ী সন্ধে ছ'টার পর ময়নাতদন্ত না করে তিনি কেন দেহ রেখে দেওয়ার নির্দেশ দেননি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরমন্ত্রী।
তাঁর দাবি, উলটে পুলিশের মাধ্যমে নিগৃহীতার বাবা-মায়ের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। তাই নির্মল ঘোষ বা সোমনাথ দে-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করা উচিত বলে তিনি মনে করেন।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৯ আগস্ট পানিহাটিতে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পরেই অভয়ার বাবা নতুন করে এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার ওড়িশা থেকে নির্মল ঘোষ এবং রাতে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই মামলার অপর অভিযুক্ত সোমনাথ দে এখনও পলাতক রয়েছেন।