স্বাধীনতা দিবসের আগে দেশের রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবি তুললেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। শুক্রবার এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘দেশে বড় পরিবর্তন প্রয়োজন। শান্তিপূর্ণ বিপ্লবই একমাত্র পথ।’
আরও পড়ুন:
ওয়াংচুকের মতে, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় জনপ্রতিনিধি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন প্রয়োজন। কোনও জনপ্রতিনিধির কাজ নিয়ে ভোটাররা অসন্তুষ্ট হলে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়ার মতো ‘রাইট টু রিকল’ ব্যবস্থা নিয়েও ভাবার কথা বলেন তিনি।
আরও পড়ুন:
দেশের উন্নয়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করে ওয়াংচুক বলেন, কয়েক দশক আগে ভারতের সমপর্যায়ে থাকা এশিয়ার অনেক দেশ এখন অনেক এগিয়ে গিয়েছে। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়তে রাজনৈতিক ও শিক্ষাব্যবস্থায় বড় সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে নিজের আন্দোলনের প্রসঙ্গ তুলে শিক্ষাব্যবস্থার উন্নতির প্রয়োজনীয়তার কথাও বলেন ওয়াংচুক। তাঁর দাবি, শিক্ষামন্ত্রী পরিবর্তন হলেও এখনও প্রত্যাশিত পরিবর্তন দেখা যায়নি।
আরও পড়ুন:
কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিশানা না করে ওয়াংচুক বলেন, সৎ, নীতিবান ও নিঃস্বার্থ মানুষদের নিয়ে দেশের ভবিষ্যতের জন্য নতুন রাজনৈতিক ভাবনা তৈরি করা প্রয়োজন। তাঁর এই আহ্বানকে তিনি ‘শান্তিপূর্ণ বিপ্লব’-এর পথ হিসেবে তুলে ধরেছেন।