পুবের কলম ওয়েব ডেস্ক:শেখ হাসিনা ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। এর মাঝেই আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে নয়াদিল্লি সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি হতে চলেছে তাঁর প্রথম ভারত সফর। ঢাকা ও দিল্লির কূটনৈতিক স্তরে ইতিমধ্যেই এই সফরের জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন। ব্রিকসের মতো বহুপাক্ষিক মঞ্চের বদলে সরাসরি দ্বিপাক্ষিক সফর দুই দেশের জন্যই বেশি লাভজনক বলে মনে করা হচ্ছে। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠকে গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা জলবণ্টন, বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা হতে পারে।
আরও পড়ুন:
শেখ হাসিনা প্রসঙ্গে শামা ওবায়েদ স্পষ্ট জানান, একজন সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে কথা বললে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।
জুলাইয়ের গণআন্দোলনের কথা মাথায় রেখে ভারতকে আরও সংবেদনশীল হওয়ার অনুরোধ জানান তিনি। এই সফরে হাসিনার প্রত্যর্পণ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশে বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচন ও আসন্ন সংসদীয় অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী যথেষ্ট ব্যস্ত। তবে সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি তিনি ভারত ও জাপান সফর করবেন। উল্লেখ্য, ১৭ বছর পর ক্ষমতায় ফিরে তারেক রহমান ইতিমধ্যে মালয়েশিয়া ও চিন সফর সেরেছেন।