অর্থপাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার মধ্যেই নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। চিকিৎসার জন্য প্রায় ছয় মাস বিদেশে থাকার পর বৃহস্পতিবার ৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক কাঠমান্ডুতে ফেরেন।
আরও পড়ুন:
বিমানবন্দর থেকে বেরিয়ে শত শত সমর্থককে হাত নেড়ে অভিবাদন জানান দেউবা। তাঁর নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়েন ছিল।
নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশ দায়িত্ব পালন করছে।আরও পড়ুন:
অর্থপাচারের অভিযোগে গত এপ্রিল মাসে দেউবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তাঁর দলের তিন দিনের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
দেউবার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধেও একই মামলায় পরোয়ানা রয়েছে।
আরও পড়ুন:
নেপালে তরুণদের নেতৃত্বে ২০২৫ সালের ব্যাপক বিক্ষোভের পর রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।
আরও পড়ুন:
আন্দোলনের জেরে তৎকালীন সরকারের পতন হয় এবং পরে বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হন। এরপর একাধিক প্রভাবশালী সাবেক রাজনীতিকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে তদন্ত শুরু করে নতুন সরকার।