পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লির ছাত্রবিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও ছররা গুলি চালানোর ঘটনায় বিরোধীদের লাগাতার তোপের মাঝেই, সংসদের বাদল অধিবেশনের একেবারে শেষ দিনে লোকসভায় উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতদিন সংসদ ভবনে নিজের দপ্তরে থাকলেও এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে তিনি অধিবেশনে যোগ দেন। তবে এদিন লোকসভার কাজ বিশেষ এগোয়নি।
আরও পড়ুন:
বৃহস্পতিবার ‘বন্দে মাতরম’ গানের ছ’টি স্তবক গাওয়ার মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।
কিন্তু গান শেষ হতেই স্পিকার ওম বিড়লা লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেন। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকলেও ছাত্র আন্দোলন নিয়ে সংসদে কোনও আলোচনাই হল না।আরও পড়ুন:
অধিবেশন শুরুর আগে এদিন সকালেও সংসদ চত্বরের মকর দ্বারে শাসক ও বিরোধী সাংসদদের মধ্যে তুমুল স্লোগান-যুদ্ধ চলে। মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস, তৃণমূল ও সমাজবাদী পার্টির মতো বিরোধী জোটের সাংসদরা বিক্ষোভ দেখান।
পালটা ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে লাঠিচার্জের প্রতিবাদে রাহুল গান্ধী ও বিরোধীদের বিরুদ্ধে সরব হন এনডিএ সাংসদরা।আরও পড়ুন:
ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের নির্দেশের নেপথ্যে কে, তা নিয়ে গোড়া থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে আসছেন বিরোধীরা। রাহুল গান্ধী সরাসরি অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর পালটা দাবি, তিনি আলোচনার জন্য উদ্যোগ নিলেও বিরোধীরা আসলে আলোচনা চান না এবং তাঁরা বিষয়টি এড়িয়ে পালাচ্ছেন।