অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে এবার একাধিক শর্ত নির্ধারণ করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁদের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি অথবা পারিবারিক বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। একইভাবে অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না। তবে দিব্যাঙ্গ ভাতা বা পিএম-কিষান প্রকল্পের সুবিধাভোগীরা এর আওতায় থাকবেন।
আরও পড়ুন:
২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলারা এই প্রকল্পে মাসে ৩ হাজার টাকা পাবেন। বিধবারাও নির্দিষ্ট শর্তে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে তিনটির বেশি ঘর থাকলেও আবেদন বাতিল হবে না। এমনকি জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও যোগ্যতা বজায় থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
সরকারের দাবি, প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত যোগ্য মহিলাদের কাছেই পৌঁছয়, সে জন্যই এই মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে জুনে প্রায় ২৮ লক্ষ এবং জুলাইয়ে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাঠানো হবে। আগামী ১৭ আগস্ট থেকে চলতি মাসের টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।