ওয়াহিদ রেজা: পশ্চিমবঙ্গ বিধানসভার দুটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসাবে জায়গা পেলেন লালগোলার বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডা. আব্দুল আজিজ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে তাঁকে স্থায়ী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিধানসভার কার্যপ্রণালী বিধির ৩১০জেডজি(৩) নিয়ম অনুযায়ী মাননীয় স্পিকার তাঁকে এই পদে মনোনীত করেন।  পিছিয়ে পড়া লালগোলা এলাকার স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে তিনি বিশেষ ভূমিকা নেবেন বলে আশা করা হচ্ছে।

এলাকার স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা দূর করতে এবং কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালটিকে একটি উন্নত মানের হাসপাতালে রূপান্তর করতে এই তরুণ বিধায়ক বিশেষ উদ্যোগ নেবেন বলে মনে করা হচ্ছে।
বিধায়ক ডা.আব্দুল আজিজের সংসদীয় ও জনকল্যাণমূলক কাজের পরিধি আরও প্রসারিত হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সদস্যবৃন্দের সুযোগ-সুবিধা সংক্রান্ত কমিটির  সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
এই কমিটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমিটির চেয়ারম্যান বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু নিজেই ।এই কমিটিতে রয়েছেন পৌর নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিধানসভার মুখ্য সচেতন অম্লান ভাদুরি, শিল্পমন্ত্রী তাপস রায়ের মতো শীর্ষ নেতৃত্বরা। এই দুটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হওয়ায় কেন উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে তাঁর এই অন্তর্ভুক্তি লালগোলা তথা রাজ্যজুড়ে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন ও চিকিৎসাসেবা প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।