পুবের কলম,ওয়েবডেস্ক:সংসদে হাজির হবেন রাহুল গান্ধি। মোদি উপাধি মামলায়  কংগ্রেস নেতার সাজা স্থগিত করল সুপ্রিম কোর্ট। ‘মোদি পদবি’ মামলায় বড়সড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা। রাহুলের শাস্তিতে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত কংগ্রেস নেতার করা আবেদনের চূড়ান্ত রায়দান না হওয়া পর্যন্ত এই মামলায় রাহুলকে কোনও শাস্তি পেতে হবে না। সেই সঙ্গে রাহুলের বিরুদ্ধে যে মন্তব্য করার অভিযোগ উঠেছে, সেরকম মন্তব্য করা থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। ২০১৯ সালে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে মানহানির মামলায় জড়িয়ে পড়েছিলেন রাহুল গান্ধি। চলতি বছরই গুজরাটের সুরাট আদালত ওই মামলায় রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়।

https://twitter.com/ANI/status/1687376407717175296?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1687376407717175296%7Ctwgr%5E158eb0274f86dc899def37e4951f3ce480544b37%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Findia%2Frahul-gandhi-gets-relief-from-supreme-court-in-modi-surname-case-232479.html