আবদুল ওদুদ: সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর বাজেটে অর্থ বরাদ্দ করে থাকেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবছরই সংখ্যলঘু খাতে বরাদ্দ বৃদ্ধি হয়। ২০২৪ -২৫ অর্থবর্ষের জন্য বৃহস্পতিবার বাজেটে সংখ্যালঘু খাতে ৫,৫৩০.৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা ২০২৩ সালে ৫,১৬৬.৯৯ কোটি টাকা ছিল।
আরও পড়ুন:
এদিনের বাজেটে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ঐক্যশ্রী মেধাবৃত্তি প্রকল্পের অধীনে ২৪ লক্ষেরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে ।
সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য ১২৯০ জন ছাত্রছাত্রী শিক্ষা লোন দেওয়া হয়েছে। পেশাদারী, কারিগরী ও বৃত্তিমূলক বিষয়ে স্ব উদ্যোগমূলক এবং স্বনিযুক্ত মূলক কর্ম প্রকল্পে উৎসাহ দিতে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে বিভিন্ন মেয়াদের ঋণ, ক্ষুদ্র ঋণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। চলতি বছরই ৪,৪১২ জন সুবিধা প্রাপককে ঋণ দেওয়া হয়েছে । ৪৫,১১৩ টি স্বনির্ভরগোষ্ঠির সদস্যদের ১৩২।৩৮ কোটি প্রদান করা হয়েছে।আরও পড়ুন:
বাজেট পেশের সময় চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, মুর্শিদাবাদের জেলার ১০৩ টি মাদ্রাসার ৫০ হাজার ছাত্রছাত্রীর জন্য ইউনিসেফ এবং শিক্ষা সহযোগী বিক্রমশিলা এডুকেশনাল রিসোর্ট সোসাইটির যৌথ উদ্যোগে মিনা মঞ্চ ফাইন্যান্সিয়াল লিটারেসি কোর্স, কোয়ালিটি লানিং এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং পেশা সহায়তা কার্যক্রমের মতো প্রকল্প গুলি ক্রমাগত করে চলেছে।
আরও পড়ুন:
সংখ্যালঘু পরিবারের পড়ুয়ারা যাতে স্কুলের পাশে থেকে পড়াশোনা করতে পারে তার জন্য ৬০৫টি হস্টেল তৈরি করা হয়েছে এর মধ্যে ৪৩৩ টিটির মধ্যে কার্যকর হয়ে গেছে, ছাত্র-ছাত্রীর হোস্টেল খরচ বাবদ বাৎসরিক ১০ হাজার টাকা হিসেবে অনুদান দেয়া হয়ে থাকে। সংখ্যলঘুদের স্বনির্ভরতার লক্ষ্যে ৩০৫টি কর্মতীর্থ বা মার্কেটিং হাব তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে, যা কারিগরি ও কৃষকদের তাদের সামগ্রী বিপণের সাহায্য করবে। এখন পর্যন্ত ২৬৬ কর্মক্ষেত্র রাজ্যে চালু রয়েছে।
আরও পড়ুন:
চন্দ্রিমা ভটচাজ বলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম, ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন ,স্টেট হজ কমিটি, ওয়েস্ট বেঙ্গল উর্দু একাডেমী প্রতিবছর রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীকে কোচিং এবং কাউন্সিলিং ও কেরিয়ার গাইডেন্স দিয়ে চলেছে।
এর ফলে ডব্লিউবিসিএস এর মত পরীক্ষায় বেশ কিছু ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়ে তাদের স্বপ্ন পূরণ করছে । আলিয়া বিশ্ববিদ্যালয় বিগত কয়েক বছর ধরে শিক্ষা বিস্তারে কাজ করছে সংখ্যালঘুদের মধ্যে। এ বছরই ১২২ জন ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগের নেট, সেট, গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ২৬ জনকে ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছে।আরও পড়ুন:
সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর সংখ্যালঘু উন্নয়নের নানা কাজ করছে । কবরস্থানের প্রাচীর, গ্রামীন পরিকাঠামো উন্নয়ন, ইংরেজি মাধ্যম মাদ্রাসা, বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে।
আরও পড়ুন:
মাইনোরিটিজ কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হল
আরও পড়ুন:
বৃহস্পতিবারে বাজেটে সংখ্যালঘুদের উন্নয়নে আরো একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে মাইনোরিটিজ কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার নামে একটি প্রকল্প তৈরি করা হয়েছে । তার জন্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কুড়ি কোটি টাকা বরাদ্দ করেছেন।
আরও পড়ুন: