আরও পড়ুন:
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি : মঙ্গলবার তৃণমূলের আঞ্চলিক যুব কাপের উদ্বোধন করলেন মন্ত্রী দিলীপ মন্ডল।খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের নেতাজি বিবেকানন্দ ময়দানে ফুটবল খেলা হয়ে গেল।এদিন খেলার উদ্বোধন করেন পূর্ত ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল। এই খেলা ১৬ টিমের নকআউট পর্যায়ের খেলা।
চলবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত।প্রথম পুরস্কার ১লক্ষ ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১লক্ষ টাকা, এছাড়া থাকছে বহু অন্যান্য পুরষ্কার।এদিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা , সুন্দরবন জেলার তৃনমূল যুব সভাপতি বাপি হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।এদিন এই খেলাতে আশেপাশের এলাকা থেকে বহু দর্শক উপস্থিত ছিলেন।