আপনার আশপাশের সবার ফোনে নেটওয়ার্ক রয়েছে, অথচ আপনার মোবাইলে হঠাৎ দীর্ঘ সময় ধরে সিগন্যাল নেই? বিষয়টি অবহেলা না করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। নেটওয়ার্ক থাকা সত্ত্বেও প্রায় ৩০ মিনিট বা তার বেশি সময় মোবাইলে সিগন্যাল না থাকলে সিম বদল জালিয়াতির আশঙ্কা থাকতে পারে।
আরও পড়ুন:
এই ধরনের প্রতারণায় অপরাধীরা কোনওভাবে গ্রাহকের মোবাইল নম্বর সংগ্রহ করে ভুয়ো পরিচয়পত্রের মাধ্যমে টেলিকম সংস্থা থেকে ওই নম্বরের একটি নকল বা ডুপ্লিকেট সিম তুলে নেয়।
নতুন সিমটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে আসল গ্রাহকের সিমটি নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে তাঁর মোবাইলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।আরও পড়ুন:
এরপর প্রতারকদের হাতে চলে যেতে পারে ব্যাংকের গুরুত্বপূর্ণ এককালীন গোপন সংকেত বা ওটিপি এবং বিভিন্ন লেনদেনের বার্তা। সেই সুযোগে তারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানো, ক্রেডিট কার্ড বা ইউপিআই ব্যবহার কিংবা স্থায়ী আমানত ভাঙার মতো প্রতারণা করতে পারে।
আসল গ্রাহকের ফোনে নেটওয়ার্ক না থাকায় লেনদেনের সতর্কবার্তাও তাঁর কাছে নাও পৌঁছতে পারে।আরও পড়ুন:
তাই হঠাৎ দীর্ঘ সময় নেটওয়ার্ক চলে গেলে বিষয়টি হালকাভাবে নেবেন না। অন্য একটি ফোন থেকে নিজের নম্বরে কল করে দেখুন এবং দ্রুত মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করুন। সিম বদল জালিয়াতির সন্দেহ হলে দ্রুত পুলিশ বা সাইবার অপরাধ দমন বিভাগে অভিযোগ জানান।
আরও পড়ুন:
সিমের নিরাপত্তা বাড়াতে সিমের গোপন নম্বর বা সিম পিন চালু রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যাংক ও অন্যান্য অ্যাকাউন্টে শুধু খুদে বার্তার মাধ্যমে আসা ওটিপির পরিবর্তে সম্ভব হলে নিরাপত্তা যাচাইয়ের বিশেষ অ্যাপ ব্যবহার করাও নিরাপদ।