পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবঙ্গের বিধানসভার পক্ষ থেকে রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং ও অন্যান্য কমিটিতে বিধায়কদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে মালদহ জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাওলানা নজরুল ইসলামকে রাজ্য বিধানসভার তিনটি গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। বিধানসভার সচিবালয় সূত্রে প্রাপ্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁকে যে সমস্ত কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে, তার মধ্যে পরিবহণ স্ট্যান্ডিং কমিটি এবং বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প  কমিটি অন্যতম। পাশাপাশি তাঁকে সংখ্যালঘু উন্নয়ন ও মাইনোরিটি অ্যাফেয়ার্স সম্পর্কিত বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হয়েছে। বিধায়ক মাওলানা নজরুল ইসলামের এই তিনটি গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্তি এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।