ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর দাবি, ভুল গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা থেকে শুরু করে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ—সব ক্ষেত্রেই ওয়াশিংটন ‘ভুল হিসাব’ করেছে।
আরও পড়ুন:
ট্রাম্পের হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিরও সমালোচনা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
আরও পড়ুন:
আরাগচি সংক্ষিপ্ত এক মন্তব্যে বলেন, “ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য।” তাঁর এই মন্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের গোয়েন্দা মূল্যায়নের প্রতি সরাসরি কটাক্ষ হিসেবে দেখা হচ্ছে।