পুবের কলম ওয়েব ডেস্ক: কোভিড সদৃশ্য ভাইরাসের সংক্রমণে এবং তার জেরে হওয়া মারাত্মক নিউমোনিয়ায় প্রাণ হারালেন দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার, ডা. সন্দীপ বাগ। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। চিকিৎসকদের মতে, ভাইরাসের প্রভাবে তাঁর ফুসফুস ও শ্বাসনালীর নিচের অংশে গভীর সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।
আরও পড়ুন:
তবে পরিবারের দাবি মেনে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সূত্রের খবর, দিন দুয়েক আগে হঠাৎই ডা. বাগের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়।
আরও পড়ুন:
এসএসকেএমের চিকিৎসকরা জানিয়েছেন, নিউমোনিয়ার জেরে ডা. সন্দীপ বাগের ফুসফুস সম্পূর্ণ শক্ত হয়ে গিয়েছিল, যা এক্সরে রিপোর্টে সাদা রঙের আস্তরণ হিসেবে ধরা পড়ে। এই সংক্রমণ শরীরজুড়ে ছড়িয়ে পড়ায় তীব্র প্রদাহজনিত প্রতিক্রিয়া তৈরি হয়।
ডেথ সার্টিফিকেটে মৃত্যুর মূল কারণ হিসেবে ‘ম্যাসিভ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন’ অর্থাৎ গুরুতর হার্ট অ্যাটাকের কথা উল্লেখ করা হয়েছে। সংক্রমণ থেকে হার্টের একটি বড় অংশে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ফলেই এই পরিণতি ঘটে।সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জেলা হাসপাতাল পরিদর্শনে গিয়ে দিঘায় ডা. সন্দীপ বাগের কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। এই তরুণ ও কর্মঠ চিকিৎসকের আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। গোটা ঘটনায় চিকিৎসক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।